অটিজম নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা
অটিজম সম্পর্কে সমাজে এখনো প্রচুর ভুল তথ্য ও কুসংস্কার প্রচলিত রয়েছে, যা অনেক সময় বাবা-মায়ের জন্য অপ্রয়োজনীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সঠিক তথ্য না জানার ফলে অনেক পরিবার সময়মতো সহায়তা শুরু করতে পারেননা, যার প্রভাব সরাসরি শিশুর অগ্রগতির ওপর পড়ে। অটিজম সম্পর্কে বিজ্ঞানসম্মত সত্যগুলো জানা এবং সাধারণ মিথগুলো দূর করা এখন সময়ের দাবি।
স্নায়ুবিকাশগত ভিন্নতাকে বোঝা
অটিজম কোনো রোগ নয় যে তা ওষুধের মাধ্যমে নিরাময় হবে, বরং এটি একটি নিউরো-ডেভেলপমেন্টাল কন্ডিশন বা স্নায়ুবিকাশগত ভিন্নতা। এটি কোনোভাবেই "ভুল অভিভাবকত্বের" ফল নয় এবং এটি কোনো সংক্রামক সমস্যাও নয়। অটিজমসম্পন্ন প্রতিটি ব্যক্তির নিজস্ব কিছু শক্তি এবং সম্ভাবনা থাকে। সঠিক পরিবেশে এবং পরিকল্পিত ও পেশাদার সহায়তা পেলে তারা শিক্ষাক্ষেত্রে ও কর্মজীবনে অনন্য সাফল্যের পরিচয় দিতে পারে—এটাই হলো প্রকৃত বাস্তবতা।
সামাজিক সচেতনতা
এসিএফএসএস (ACFSS)-এ অ্যাসেসমেন্ট, থেরাপি এবং বিশেষায়িত শিক্ষাকে একটি সমন্বিত মাল্টি-ডিসিপ্লিনারি কাঠামোর আওতায় আনা হয়েছে, যাতে প্রতিটি শিশুর অগ্রগতি নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যায়।
আপনার শিশুর জন্য বিশেষজ্ঞ গাইডেন্স বা পেশাদার পরামর্শ প্রয়োজন হলে আমাদের এসিএফএসএস (ACFSS) টিমের সাথে যোগাযোগ করতে পারেন।