আপনার সহযোগিতা কেন প্রয়োজন?
বিজ্ঞানসম্মত অটিজম ইন্টারভেনশন পরিচালনার জন্য বিশেষায়িত সরঞ্জাম, দক্ষ জনবল এবং নিরাপদ অবকাঠামোতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রয়োজন। আমাদের কার্যক্রম টিউশন ফি-র মাধ্যমে পরিচালিত হলেও, সামাজিক সহযোগিতা আমাদের এমন সব পরিবারের কাছে পৌঁছাতে সাহায্য করে যারা এই ব্যয়বহুল সেবা নিতে হিমশিম খাচ্ছে।
